ঢাকা | বঙ্গাব্দ

ডিএনসির অভিযানে মাগুরায় ৮.৪ কেজি গাঁজা ও ১২৮ ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
ডিএনসির অভিযানে মাগুরায় ৮.৪ কেজি গাঁজা ও ১২৮ ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নিউজ ডেক্স : মাগুরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক মাদকবিরোধী অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১২৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৮ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে গাঁজা সেবন ও জনসাধারণের শান্তি বিনষ্টের অভিযোগে আরও একজনকে আটক করা হয়।
সোমবার (২৪ আগস্ট) মাগুরা সদর থানাধীন নিজনান্দুয়ালী ও পিটিআইপাড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করে ডিএনসি, মাগুরা জেলা কার্যালয়ের একটি দল।
অভিযানে মোঃ মিন্টু শেখ (৪৩), মুকুল শেখ (৫০) ও মোঃ আল আমিন হোসেনকে আটক করা হয়। তাদের মধ্যে মিন্টু শেখ নিজনান্দুয়ালী এলাকার মৃত আব্দুর রউফ শেখের ছেলে। মুকুল শেখ পারনান্দুয়ালী বিত্তিপাড়া এলাকার মৃত আলিম শেখের ছেলে এবং আল আমিন হোসেন সংকোচখালী এলাকার মোঃ ওমর আলীর ছেলে।
ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১২৮ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ ৮ হাজার টাকা জব্দ করা হয়।
অভিযান শেষে ডিএনসির পরিদর্শক মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। মিন্টু শেখের বিরুদ্ধে মোবাইল কোর্টে প্রসিকিউশন দাখিল করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন।
অন্যদিকে মুকুল শেখ ও আল আমিন হোসেনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ডিএনসি জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’

সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’