তৌফিক তাপস, বিশেষ প্রতিনিধি: ‘অদম্য অগ্রযাত্রায় স্মার্ট কাব স্কাউট’—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় শুরু হয়েছে ৫দিন ব্যাপী ৭ম জেলা কাব ক্যাম্পুরী। শুক্রবার সকালে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে প্রধান অতিথি হিসেব ক্যাম্পুরীর উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস নওগাঁ জেলার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। এসময় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্কাউট নেতৃবৃন্দ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে কাব স্কাউটদের শৃঙ্খলা, দেশপ্রেম এবং মানবিক গুণাবলী অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, 'স্মার্ট বাংলাদেশ গড়তে কাব স্কাউটদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।'
আয়োজকরা জানান, এই ক্যাম্পুরীতে নওগাঁ জেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮০জন কাব স্কাউট এবং স্কাউটার অংশ নিয়েছেন। ৫দিনব্যাপী এই আয়োজনে কাব স্কাউটদের জন্য বিভিন্ন ধরণের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক দক্ষতা অর্জনের কার্যক্রম রাখা হয়েছে।
দৈনিক চেতনার কন্ঠ