ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপারের নির্দেশনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 8, 2026 ইং
রাজশাহীতে মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপারের নির্দেশনা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
রাজশাহী, জেলা,প্রতিনিধি :

রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনা সভা সোমবার (০৮ জুন ২০২৬) অনুষ্ঠিত হয়েছে। সভাগুলোর সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টা ৩০ মিনিটে মাস্টার প্যারেড, সকাল ৯টা ৩০ মিনিটে মাসিক কল্যাণসভা এবং বেলা ১১টায় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেড ও কল্যাণসভায় পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশ সদস্যদের কল্যাণ, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যদের আবেদন-অনুরোধ শুনে তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
অপরাধ পর্যালোচনা সভায় সাধারণ জনগণকে দ্রুত ও প্রত্যাশিত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কার্যকর পুলিশিংয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনবান্ধব পুলিশিং জোরদার করা এবং চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও গ্রেফতারি পরোয়ানা দ্রুত কার্যকর করা এবং থানাভিত্তিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বিশেষ নির্দেশনা দেন পুলিশ সুপার।
সভায় তিনি দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সকল পুলিশ সদস্যকে একযোগে কাজ করার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা