ঢাকা | বঙ্গাব্দ

ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া নিয়ে ইসির নতুন নির্দেশনা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 9, 2026 ইং
ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া নিয়ে ইসির নতুন নির্দেশনা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়ার বিষয়ে পূর্বের নির্দেশনা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোটার ও প্রার্থীরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন এবং ছবি তুলতেও পারবেন। তবে ভোটের গোপনীয়তা রক্ষায় *গোপন কক্ষের ভেতরে কোনো ছবি তোলা যাবে না*।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ভোটার, প্রার্থী, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন। তবে গোপন কক্ষে ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ ক্ষেত্রে শুধু *পোলিং এজেন্ট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কিছু বিধিনিষেধ* থাকবে।

সংবাদ সম্মেলনে ইসি সচিব আরও জানান, এবারের নির্বাচনে মোট *৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক* বাংলাদেশে এসেছেন। আমন্ত্রিতদের মধ্যে তুরস্ক, মালয়েশিয়া, ফিলিপাইন, পাকিস্তান ও জর্জিয়া থেকে *৬০ জন সাংবাদিক পর্যবেক্ষক* রয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা, রয়টার্স, ডয়চে ভেলে ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) থেকেও সাংবাদিকরা উপস্থিত থাকবেন।

এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে *২২৩ জন*, কমনওয়েলথ থেকে *২৫ জন* এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে ১২ জন পর্যবেক্ষক আসছেন বলে জানান তিনি।

মোবাইল ফোন নিয়ে বিভ্রান্তির বিষয়ে আখতার আহমেদ বলেন,

> “আজ রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা এসেছিলেন। তাদের প্রথম উদ্বেগ ছিল মোবাইল ফোন নিয়ে। এখানে কিছুটা মিসকমিউনিকেশন হয়েছিল। আমরা যেটা বোঝাতে চেয়েছিলাম, সেটা লিখিতভাবে ঠিকভাবে উপস্থাপন করা যায়নি। মোবাইল ব্যবহারে কিছু বিধিনিষেধ থাকবে, সেগুলো আমরা এখন পর্যালোচনা ও পরিমার্জন করছি।”

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল