স্টাফ রিপোর্টার।
মাদারীপুরের রাজৈর উপজেলায় দীর্ঘদিন যাবৎ পলাতক থাকা সাজাপ্রাপ্ত ও একাধিক ওয়ারেন্ট ভুক্ত আসামিকেও গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ ।
গ্রেফতারকৃত ১ বছর সাজাপ্রাপ্ত আসামি মো.সেন্টু মাতুব্বর (৪২)। তিনি উপজেলার পাইক পাড়া ইউনিয়নের বাসুদেব পুর গ্রামের বাসিন্দা এবং মোসলেম মাতুব্বরের ছেলে। জানা যায় , এনআই অ্যাক্টের ১৩৮ ধারার একটি মামলায় তিনি এক বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে রাজৈর থানার তদন্ত কর্মকর্তা কুতুব উদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে উপজেলার একটি তেলের পাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় এনে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরণ করে ।
এদিকে পৃথক অভিযানে আরও কয়েকজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ। এদের মধ্যে রয়েছে—কোদালিয়া বাজিতপুর গ্রামের শাজাহান মৃধার ছেলে মুন্না মৃধা (নারী ও শিশু নির্যাতন মামলার আসামি), উত্তর হোসেনপুর গ্রামের আজিজুল খালাসীর ছেলে হাবিব খালাসী, একই গ্রামের রব শেখের ছেলে রানা শেখ, শংকরদী গ্রামের মিন্টু মিয়ার ছেলে রাতুল মিয়া ও শহিদুল ইসলাম এবং দুর্গাপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে গিয়াস উদ্দিন।
গ্রেফতারকৃত সকল আসামিকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক চেতনার কন্ঠ