ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ। ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
(স্টাফ রিপোর্টার)        মোঃ রনি রজব 
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর ০১ টি বিশেষ অভিযানে ৯৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। 

আজ ১৫ আগস্ট ২০২৬ তারিখ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল ভোর ৪টা ৪০ মিনিটে অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নারায়নপুর ইউনিয়নের কালুপুর গ্রাম হতে ৯৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে। জব্দকৃত এস্কাফ সিরাপ এর আনুমানিক বাজার মূল্য ৩৭,২০০/- (সাঁইত্রিশ হাজার দুইশত) টাকা। জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। উল্লেখ্য, চলতি আগস্ট মাসে ৫৩ বিজিবি কর্তৃক বিভিন্ন অভিযানে ভারতীয় ৩৬৭ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ১১৫ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট