ঢাকা | বঙ্গাব্দ

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাছির এর অভিযানে কচুয়া অবৈধভাবে কৃষি জমি কাটা ও পরিবহন: ৩টি ট্রাক জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 8, 2026 ইং
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাছির এর অভিযানে কচুয়া অবৈধভাবে কৃষি জমি কাটা ও পরিবহন: ৩টি ট্রাক জব্দ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি।


চাঁদপুরের কচুয়া উপজেলায় অবৈধভাবে কৃষি জমি কাটা ও মাটি পরিবহনের দায়ে তিনটি ট্রাক জব্দ করেছে প্রশাসনে কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাছির।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) গোহট উত্তর ও গোহট দক্ষিণ ইউনিয়নের নুরপুর ও শাহারপাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পরিবহনের সময় তিনটি ট্রাক জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত তিনটি ট্রাক দায়িত্বশীল ব্যক্তি সোহরাব হোসেন ও রাশেদ আলমের জিম্মায় প্রদান করা হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঐ এলাকায় কৃষি জমি কেটে মাটি পরিবহনের অভিযোগ ছিল। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ কর্মকাণ্ড বন্ধ হবে বলে আশা করছেন এলাকাবাসী।
 
প্রশাসনের কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাছিরের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...