ঢাকা | বঙ্গাব্দ

মহাসড়কের পাশে রাখা কাঠ অপসারণে করাতকল মালিকদের ২৪ ঘণ্টার সময়সীমা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
মহাসড়কের পাশে রাখা কাঠ অপসারণে করাতকল মালিকদের ২৪ ঘণ্টার সময়সীমা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


জুনাঈদ আল হাবিব 
স্টাফ রিপোর্টার


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মহাসড়কের পাশে রাখা গাছের গুঁড়ি দ্রুত সরিয়ে নিতে করাতকল মালিকদের ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে যৌথবাহিনী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে অবস্থিত বিভিন্ন করাতকলে গিয়ে মালিকদের এ নির্দেশনা দেওয়া হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের বিঘ্ন এড়াতেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।


এ সময় ইলেকটোরাল ইনকোয়্যারি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 পাশাপাশি ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম এবং ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন,

‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে মহাসড়কের পাশ থেকে গাছের গুঁড়ি সরানোর জন্য করাতকল মালিকদের ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না