গুরুদাসপুরে উৎসবমুখর পরিবেশে তোরসা অ্যাডভান্স কিন্ডারগার্টেন এ্যান্ড কোচিং-এর দুই দিনব্যাপী ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গুরুদাসপুর উপজেলার সরকারি নিবন্ধিত এই শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মাদ আব্দুল হান্নান। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ নিজামু উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জোনাব আলী, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন এবং প্রধান শিক্ষক মোছাঃ মাহবুবা আক্তার মিতা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক অঞ্জনা কুন্ডু ও সুমি রায়।
দৈনিক চেতনার কন্ঠ