চট্টগ্রাম জেলা প্রতিনিধি বাবলু নন্দী
চট্টগ্রাম দক্ষিণ রাঙ্গুনিয়া উত্তর পদুয়া সারাশিয়া শ্রী শ্রী শ্যামা গীতা বিদ্যাপীঠ ষষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ৫ ও ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, শুক্রবার দুইদিন ব্যাপী শ্রী শ্রী বিশ্বশান্তি গীতা যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন সহ । শ্রী শ্রী শ্যামা গীতা-বিদ্যাপীঠ উদ্যোগে গীতা প্রতিযোগিতা, সংগীতা অনুষ্ঠান আয়োজন করা হয়, মঙ্গল প্রদীপ প্রজলন নগর জাগরণী কীর্তন ও চণ্ডীপাঠ সহ আগত ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোমনাথ রুদ্রাক্ষ বাবা (প্রতিষ্ঠাতা লোকনাথ মন্দির কালিয়াইশ)। শ্রী শ্রীমৎ ভগবত গীতা যজ্ঞের শুরাম্বর করেন শ্রীমৎ স্বামী অবেদানন্দ গিরি মহারাজ (প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জ্যোতিষী বেদান্ত মঠও মিশন বাঙাল হালিয়া রাঙ্গামাটি পার্বত্য জেলা)। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী শ্রী শ্যামা গীতা বিদ্যাপীঠের পরিচালনা উপদেষ্টা রামপদ তালুকদার অবসর শিক্ষক , দুলাল কান্তি দাশ অবসর শিক্ষক, মৃদুল কান্তি দাশ অবসর শিক্ষক। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সভাপতি সিনিয়র বাসু দাশ রুবেল চৌধুরী। সাধারণ সম্পাদক রুবেল দাশ সহ সাংস্কৃতিক ঈশান তালুকদার সহ আরো অনেক উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছিলেন। উক্ত অনুষ্ঠান প্রশাসনিক সহযোগিতা দক্ষিণ রাঙ্গুনিয়া থানা ইনচার্জ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিনিয়র সভাপতি বাসু দাশ।
দৈনিক চেতনার কন্ঠ