ঢাকা | বঙ্গাব্দ

শ্রীপুরে বাজার ইজারার নামে মহাসড়ক ও ফুটপাত দখলের প্রতিবাদ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 3, 2026 ইং
শ্রীপুরে বাজার ইজারার নামে মহাসড়ক ও ফুটপাত  দখলের প্রতিবাদ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ মিন্টু মিয়া,বিশেষ প্রতিনিধ :

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় অস্থায়ী বাজার ইজারার নামে মহাসড়ক ও ফুটপাত দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় জনসাধারণ। মঙ্গলবার বেলা ১১টায় মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
“অস্থায়ী বাজার ইজারার নামে মহাসড়ক দখল আর নয়” এই স্লোগানে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সড়ক দখল, যানজট ও জনভোগান্তির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাফি কামাল, সহ-সভাপতি খোরশেদ আলম, সচেতন নাগরিক সমাজের সভাপতি জুয়েল রানা, সাংবাদিক রাতুল মন্ডল, সাংবাদিক মোজাহিদ এবং এস এম জহিরুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করেন, অস্থায়ী বাজার বসানোর নামে মহাসড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এর ফলে প্রতিদিন দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে এবং পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।

তারা আরও বলেন, মাওনা চৌরাস্তা দেশের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হওয়ায় এখানে সড়ক দখল পরিস্থিতি পুরো অঞ্চলের যান চলাচলে নেতিবাচক প্রভাব ফেলছে। দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’

সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’