জুনাঈদ আল হাবিব স্টাফ রিপোর্টারঃ
মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতার কোনো বিকল্প নেই"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৬ নম্বর মাইজবাগ ইউনিয়নের উত্তমপুর কাটালতলা মোড়ে মাদকবিরোধী গণসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল খায়ের বারাকাতুল্লাহ, উপজেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক এইচ. এম. মাজহারুল ইসলাম, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম, ৬ নম্বর মাইজবাগ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হান্নান, ৬ নম্বর মাইজবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আকরাম হোসাইন মনোয়ার, জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, মাওলানা নজরুল ইসলাম জিহাদী, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস ছালাম এবং ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি রবিকুল ইসলাম রবি।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাগণ, আলেম-উলামা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং এলাকার সচেতন নাগরিকরা সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ওয়াজউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র অধিকার পরিষদ, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি এস. এ. রায়হান।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুস্থ সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দৈনিক চেতনার কন্ঠ