ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ার পূর্ববিতারার বিএনপি’র সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মেহেদী হাছান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
কচুয়ার পূর্ববিতারার বিএনপি’র সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মেহেদী হাছান ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ রায়হান মিয়া কচুয়া প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলার পূর্ববিতারা এলাকায় দীর্ঘদিনের নির্যাতিত, নিপীড়িত ও অবহেলিত মানুষের দুর্দিনের কান্ডারী হিসেবে পরিচিত মেহেদী হাছান পূর্ববিতারা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, তৃণমূল নেতাকর্মীদের প্রত্যক্ষ সমর্থন ও আস্থার ভিত্তিতে সম্প্রতি অনুষ্ঠিত সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে মেহেদী হাছানকে এ দায়িত্ব প্রদান করা হয়।
 এলাকাবাসী ও নেতাকর্মীরা মনে করছেন, মেহেদী হাছানের নেতৃত্বে পূর্ববিতারায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং নির্যাতিত ও অবহেলিত মানুষের অধিকার আদায়ে দলটি আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাছান বলেন, “এই দায়িত্ব আমার জন্য গর্বের পাশাপাশি বড় চ্যালেঞ্জ। পূর্ববিতারার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে বিএনপিকে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠনে পরিণত করাই আমার লক্ষ্য।”

মেহেদী হাছানের নির্বাচনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’