ঢাকা | বঙ্গাব্দ

তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : May 14, 2026 ইং
তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহীর তানোর উপজেলায় বিকল্প কর্মসংস্থান ও জীবিকায় সহায়তার লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ১৮ জন নিবন্ধিত জেলের মাঝে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়। এটি বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (নাঈমা খান)।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী এবং বিএমডির সহকারী প্রকৌশলী নাইমুল হাসানসহ অন্যান্যরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, জবই বিল ও পার্শ্ববর্তী বিল এলাকার মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করতেই এই সহায়তা দেওয়া হয়েছে।

উপকারভোগী জেলেরা জানান, বকনা বাছুর পেয়ে তারা লালন-পালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আশা দেখছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিল এলাকায় মাছের প্রাপ্যতা কমে যাওয়ায় জেলেদের বিকল্প আয়ের ব্যবস্থা হিসেবে এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের