ঢাকা | বঙ্গাব্দ

বিএনপির তারেক রহমান সমাবেশ স্থল পরিদর্শন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 25, 2026 ইং
বিএনপির তারেক রহমান  সমাবেশ স্থল পরিদর্শন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


চট্টগ্রাম  জেলা প্রতিনিধি বাবলু নন্দী 
শনিবার ২৪ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ রাত্রি ৮.০০ ঘটিকায় চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপি কর্তৃক আয়োজিত রবিবার  নির্বাচনী সভায় গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সরেজমিন তদারকি করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়। 
এসময় তিনি গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে মোতায়েনকৃত নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে সিসিটিভি মনিটরিং, টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন সিএমপি কমিশনার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, নগরবাসীর জানমাল রক্ষায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্ক অবস্থানে রয়েছে।

এসময় সেখানে সিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে