ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে অতিথি পাখি শামুখ খোল হত্যার দায়ে ১ জনের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 1, 2026 ইং
রাজৈরে অতিথি পাখি শামুখ খোল হত্যার দায়ে ১ জনের কারাদণ্ড ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার

রাজৈর উপজেলায় দুটি অতিথি পাখি (শামুক খোল) ধরে তারা শেখের ছেলে রানা শেখ গ্রাম উত্তর হোসেনপুর বন্যপ্রাণী আইন ২০১২ রানা শেখ কে ভ্রাম্যমান আদালত মোবাইল কোর্টের মাধ্যমে ( ৭) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির। 

বৃহস্পতিবার (১লা জানুয়ারি) বিকেলে রাজৈর উপজেলার উত্তর হোসেনপুর গ্রামে এ অভিযান পরিচালিত করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উত্তর হোসেনপুর গ্রামের মৃত তারা মিয়া শেখের ছেলে মোঃ রানা শেখ (৩০)। ভ্রাম্যমাণ আদালতে প্রমাণিত হয় যে, তিনি অবৈধভাবে অতিথি পাখি শামুখ খোল ধরে জবাই করে । এ অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ৩৮ ধারায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ নেওয়াজ শিশির বলেন, বন্যপ্রাণী রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বন্যপ্রাণী নিধনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
একই অভিযানে অবৈধ ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও সরঞ্জামাদি ভেঙে নষ্ট করে করে হয় । যাতে করে ভবিষ্যতে পরিবেশ বিধ্বংসী কার্যক্রম রোধ করা সম্ভব হয় তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ হাতে নেওয়া হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট