ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2026 ইং
রাজৈরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


স্টাফ রিপোর্টার

মাদারীপুরের রাজৈর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।
রোজ শনিবার রাত ১২-০১ মিনিটে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়।
১৯৫২ সালে মাতৃভাষা বাংলা ভাষার দাবিতে গর্জে উঠেছিল বাংলার বাংলার দামাল ছাত্র জনতা আবাল বৃদ্ধ ঢেলে দিয়েছিল তাদের বুকের তাজা রক্ত। শহীদ হয়েছিল হাজার ও ছাত্র জনতা বিনিময়ে অর্জন করেছিল বাংলা ভাষা আমাদের মাতৃভাষা।
১৭ নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত অনুযায়ী এই দিন টিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। একুশে ফেব্রুয়ারি বাংলার জনগণের গৌরব উজ্জ্বল একটি দিন। 
তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বাংলার জনগণ শহীদ বেদীতে পুষ্পস্তবকের বিনিময়ে শ্রদ্ধা জানান। মাদারীপুর জেলা রাজৈর উপজেলায় শহীদ বেদীতে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানান রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নাহিদ নিয়াজ শিশির, এবং তিনি উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, রাজৈর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত হিসাবে শ্রদ্ধা জানান। 
পরে রাজৈর থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে শহীদ বেদীতে শ্রদ্ধা জানান। তারপর মাদারীপুর ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এর পক্ষ থেকে উপজেলা বিএনপি সাবেক সভাপতি ওহাব আলী মিয়া ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী জাহিদুর রহমান লেবু এর নেতৃত্বে শ্রদ্ধা জানান। 
শ্রদ্ধা জানান রাজৈর মডেল প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক টুটুল বিশ্বাস এর নেতৃত্বে। এরপর শ্রদ্ধা জানান রাজৈর উপজেলা ছাত্রদল, মৎস্য জীবি দল, শ্রমিক দল, পৌর ছাত্রদল, স্কুল ,কলেজ, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র -ছাত্রী বৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ

ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ