ঢাকা | বঙ্গাব্দ

জেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মডেল প্রেস ক্লাব সভাপতি ইমতিয়াজ মাহমুদ ইমন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
জেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মডেল প্রেস ক্লাব সভাপতি ইমতিয়াজ মাহমুদ ইমন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জাওয়ান উদ্দিন,কক্সবাজার,জেলা,প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কক্সবাজার জেলাবাসীসহ সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কক্সবাজার মডেল প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ মাহমুদ ইমন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন।"

ইমতিয়াজ মাহমুদ ইমন আরও উল্লেখ করেন, ঈদের এই আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, এটাই হোক আমাদের কামনা। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন একে অপরের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি। তিনি সকল সংবাদকর্মী ও জেলার সচেতন মহলের প্রতিও ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সবশেষে তিনি জেলাবাসীর সুখ, সমৃদ্ধি ও সুস্থতা কামনা করে আবারও সবাইকে 'ঈদ মোবারক' জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’

সব জল্পনার অবসান, ঢাকায় শুটিং শুরু শাকিব খানের ‘প্রিন্স’