ঢাকা | বঙ্গাব্দ

গোমস্তাপুরে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 1, 2026 ইং
গোমস্তাপুরে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আনোয়ার হোসেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের ভাগোলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে সরকারের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির আওতায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালিউল ইসলাম শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই প্রদান করেন। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতানা মাহবুবা, আতাউর রহমান, মেফতাহুল জান্নাতসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা জানায়, বছরের শুরুতেই একসঙ্গে সব নতুন বই পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। নতুন বই তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলে তারা আশা প্রকাশ করে। ভবিষ্যতে মনোযোগ দিয়ে লেখাপড়া করে ভালো মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তারা।
এ সময় শিক্ষকগণ শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা, মনোযোগ সহকারে পাঠ গ্রহণ করা এবং শৃঙ্খলা বজায় রেখে পড়াশোনা করার পরামর্শ দেন। পাশাপাশি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, সন্তানদের পড়াশোনার প্রতি আরও যত্নবান হতে হবে, বাড়িতে পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে এবং বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে সহযোগিতা করতে হবে।
উল্লেখ্য, বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পাওয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা গেছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’