ঢাকা | বঙ্গাব্দ

পলাশ সার কারখানায় সাবেক কর্মীর বিকৃত মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
পলাশ সার কারখানায় সাবেক কর্মীর বিকৃত মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নূর মোহাম্মদ, পলাশ (নরসিংদী): 

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার ভেতরে সীমানা প্রাচীর সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে শাজাহান তালুকদার (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত কর্মীর বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধারকৃত মরদেহটিতে পচন ধরেছিল এবং আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। এছাড়া নিহতের হাত ও পায়ের আঙুল এবং পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। সার কারখানা ও আশপাশের এলাকায় এই নৃশংস ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত শাজাহান তালুকদার দীর্ঘকাল ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় কর্মরত ছিলেন এবং চার বছর আগে চাকরি থেকে অবসরে যান। তাঁর স্থায়ী বাড়ি বরিশাল জেলায় হলেও অবসরের পর থেকে তিনি পলাশ উপজেলার খানপুর এলাকায় বসবাস করে আসছিলেন। নিহতের দুই সন্তানের মধ্যে একজন তাঁর সাথে খানপুরে থাকেন এবং অন্যজন বরিশালে বসবাস করেন।

মরদেহ উদ্ধারের পর নিহতের নাম-পরিচয় শনাক্তের বিষয় নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন। তিনি জানান, নিহত ব্যক্তি সার কারখানারই সাবেক কর্মচারী এবং তিনি খানপুরে বসবাস করছিলেন। তাঁর মরদেহের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে উল্লেখ করে ওসি জানান, কীভাবে এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে বা এর পেছনে কী রহস্য রয়েছে, তা উদঘাটনে পুলিশের তদন্ত জোরদার করা হয়েছে।
,,




নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ