ঢাকা | বঙ্গাব্দ

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ২

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2026 ইং
ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ২ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ রনি রজব 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ভোলাহাট উপজেলার ১নং ভোলাহাট ইউনিয়নের ইমাননগর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার রাধানগর (বজরারটেক) গ্রামের মৃত সাইদুর রহমানের দুই ছেলে মোঃ কালাম (৩২) ও মোঃ সালাউদ্দিন (২৮)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের গিলাবাড়ী বিওপির হাবিলদার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২০১/১২-এস হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইমাননগর বাজারে অভিযান চালায়। এসময় সেখানে অবস্থানরত কালাম ও সালাউদ্দিনকে ৩৩ পিস ইয়াবা, ১টি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং নগদ ৫,৫০০ টাকাসহ হাতেনাতে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, "যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের কূফল থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি’র এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।"

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...