ঢাকা | বঙ্গাব্দ

মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের নির্দেশনায় গোদাগাড়ী হাসপাতালে নতুন ডেন্টাল মেশিন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2026 ইং
মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের নির্দেশনায় গোদাগাড়ী হাসপাতালে নতুন ডেন্টাল মেশিন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
রাজশাহী,জেলা, প্রতিনিধি
‎রাজশাহীর গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে সাধারণ মানুষের উন্নত দাঁতের চিকিৎসা নিশ্চিত করতে একটি আধুনিক ডেন্টাল মেশিন উদ্বোধন ও প্রদান করা হয়েছে। মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীন-এর আন্তরিক দিকনির্দেশনায় সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই ডেন্টাল মেশিনটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর ও উদ্বোধন করেন গোদাগাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া রুলু।
‎ডেন্টাল মেশিনটি উদ্বোধনের পর মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীন হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের সাথে কথা বলে তাদের সেবার মান সম্পর্কে অবগত হন।
‎পরিদর্শন শেষে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন নেতৃবৃন্দ। 
‎সভায় হাসপাতালের বিভিন্ন অকেজো ও প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রাংশ সচল করা, উন্নত অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতকরণ এবং দ্রুত সময়ের মধ্যে শূন্য পদে প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও সাপোর্টিং স্টাফসহ জনবল নিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া রুলু বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। 
‎মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীন নির্দেশনায় এলাকার মানুষের কল্যাণে এই ধরনের মানবিক ও সামাজিক কাজ আগামীতেও অব্যাহত থাকবে। হাসপাতাল কর্তৃপক্ষ এই মানবিক উদ্যোগের প্রশংসা করে জানান, দীর্ঘদিন ধরে একটি আধুনিক ডেন্টাল মেশিনের অভাব ছিল। এই মেশিনটি স্থাপনের ফলে এখন থেকে গোদাগাড়ীর সাধারণ মানুষ অত্যন্ত স্বল্প খরচে উন্নত মানের দন্ত চিকিৎসা পাবেন।
‎উদ্বোধন ও মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাসপাতালের চিকিৎসক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’