ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং
রাজৈরে  জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার্স ।


মাদারীপুর জেলার রাজৈর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। 

১ লা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়। 
রাজৈর উপজেলা বিএনপি'র কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। 
উক্ত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা সাবেক ছাত্রদল নেতা, রাজৈর পৌর বিএনপির আহবায়ক শেখ জাকির হোসেন।
র‍্যালি শেষে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পৌর বিএনপির আহবায়ক শেখ জাকির হোসেন ।

আলোচনা সবাই আরো বক্তব্য রাখেন 
 মাদারীপুর জেলা জিয়া পরিষদের সভাপতি আজিজুল মোল্লা, শ্রমিক দলের সভাপতি হারুন মোল্লা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শেখ বাবুল, সাদ্দাম ফকির, চুন্নু মাতুবব, কলেজ শাখা যুবদলের শাহেন শাহ, মহিলা নেত্রী সালমা আক্তার মিনু, ও খালেদা আক্তার।

বক্তব্য শেষে বড় আকারের কেক কেটে প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করা হয়।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী বৃন্দ।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার