মোঃ মহিউদ্দিন চৌধুরী হীরা
স্টাফ রিপোর্টার
মাদারীপুরে রাজৈরের কামাল দী ব্রীজের উপর থেকে ব্যাংকের ডি এসআরের কাজ থেকে নগদ ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে । ঘটনার পরপরই রাজৈর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও তদন্ত করছেন। পুলিশ ও ভুক্তভোগী জানায়, (১৫ জানুয়ারী) বৃহস্পতিবার বিকেল সারে পাঁচ টার দিকে মাদারীপুরের রাজৈর পৌর এলাকার ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর টেকেরহাট শাখা, পাইক পাড়া ফুলতলা ও আমগ্রাম বাজার এজেন্ট ব্যাংকিং শাখা থেকে নগদ ২৪ লাখ টাকা ব্যাগে করে নিয়ে একই উপজেলার বাজিতপুর মজুদদার বাজার ঢাকা-বরিশাল মহা সড়কের রাজৈরের কামাল দী ব্রীজ এলাকায় এলে তিনটি মোটরসাইকেল এসে এজেন্ট ব্যাংকিং এর টেকেরহাট শাখার ডি এসআর সুশময় চক্রবর্তীর সাথে কথা বলে ও মুখের সামনে কিছু ধরে তখন সুশময়ের ব্যাগটি নিয়ে যায়, তখন টাকার ব্যাগ নিয়ে মাদারীপুরের দিকে চলে যায়। ভুক্তভোগী সুশময় টেকেরহাট শাখার ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্ট ডি এসআর ও রাজৈর পৌর এলাকার রাজৈর সাহা পাড়ার মৃত সঞ্জয় চক্রবর্তীর ছেলে । টেকেরহাট ডাচবাংলা শাখার ম্যানেজার মনতোশ সরকার জানান, ঘটনাটির পর থেকে পুলিশ বিষয় টি তদন্ত করছে, আমারা বিষয়টি ব্যাংকের কতৃপক্ষকে জানিয়েছি।
রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো আমিনুল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শন ও তদন্ত চলমান অবস্থায় জানায়, শয়তানের নিঃশাস মুখের সামনে ধরে টাকার ব্যাগটি নিয়ে যেতে পারে, তবে বিষয়টি আরো অনুসন্ধান চলছে।
দৈনিক চেতনার কন্ঠ