নিউজ ডেক্স : মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স- এই নীতিতে বিশ্বাসী হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, সদর মডেল থানা এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রাজ্জাক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২৩/০৮/২০২৬ খ্রি. ১৬.৩৫ ঘটিকায় সদর মডেল থানাধীন চর-অনুপনগর ইউনিয়নের নতুন মুসলিমপাড়া গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ আনারুল ইসলাম এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে আসামী মোঃ আনারুল ইসলাম (৪৪), পিতা-মৃত সাইদুর রহমান, সাং-চরঅনুপনগর নতুন মুসলিমপাড়া, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতারপূর্বক তার হেফাজত হতে ০৫ (পাঁচ) কেজি ১০০ (একশত) গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়।
আসুন, মাদককে না বলি। মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
দৈনিক চেতনার কন্ঠ