ঢাকা | বঙ্গাব্দ

শিবগঞ্জ সীমান্তে কৃষকের সেচ পাইপে লুকানো মাদক: বিজিবির অভিযানে ১২৩ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
শিবগঞ্জ সীমান্তে কৃষকের সেচ পাইপে লুকানো মাদক: বিজিবির অভিযানে ১২৩ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
আনোয়ার হোসেন


চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কৃষকের জমিতে পানি দেওয়ার কাজে ব্যবহৃত প্লাস্টিকের পাইপের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গত শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) গভীর রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীন শিবগঞ্জ উপজেলার আজমতপুর বিওপি-এর একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১৮১/৯-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৃষিকাজে ব্যবহৃত একটি প্লাস্টিকের পাইপ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখে বিজিবি সদস্যরা।
পরে পাইপটি বিওপিতে নিয়ে গিয়ে তল্লাশি চালালে এর ভেতর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১২৩ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘চোকো প্লাস (Choco+)’ সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“মাদক চোরাকারবারীরা যতই নতুন নতুন কৌশল অবলম্বন করুক না কেন, সীমান্ত এলাকায় সব ধরনের মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট