ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে অবৈধভাবে নির্মাণ করা কয়েকটি দোকান ঘর উচ্ছেদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 7, 2026 ইং
রাজৈরে অবৈধভাবে নির্মাণ করা কয়েকটি দোকান ঘর উচ্ছেদ ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
স্টাফ রিপোর্টার।

অদ্য ৬ জানুয়ারী রোজ মঙ্গলবার সাড়ে চার টার সময় টেকেরহাট তাঁতী কান্দায় সরকারি জায়গায় অবৈধ দোকান ঘর স্থাপনা উচ্ছেদে এক বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

উচ্ছেদ অভিযানের প্রথম ধাপে রাজৈর উপজেলাধীন টেকেরহাট তাতীকান্দা ২৮ নং নাগরদী মৌজায় ঢাকা বরিশাল মহাসড়কের পাশে সরকারি জমিতে অবৈধভাবে স্থাপিত ৮ টি আধাপাকা দোকান পূর্ববর্তী নোটিশের সময় অতিক্রান্তে উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযান টি রাজৈর থানার পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী উপস্থিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সজেবিটিউব ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির।

উচ্ছেদের ২য় ধাপে বাজিতপুর ইউনিয়নের ৮১ নং কোদালিয়া মৌজায় সরকারি হালটে অবৈধ ভাবে স্থাপিত ঘর উচ্ছেদ করা হয় ও রাস্তা উন্মুক্ত করে দেয়া হয়। 
এতে করে দীর্ঘ ৪৫ বছর ধরে উক্ত এলাকার গ্রামবাসীদের যাতায়াত এর দুর্ভোগ লাঘব করা সম্ভব হয়।

দুইটি উচ্ছেদের ফলে আনুমানিক ৬০ শতাংশ সরকারি জায়গায় উদ্ধার করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার স্যারের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সহায়তায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। 

মোঃ মহিউদ্দিন চৌধুরী হীরা 
০১৭১৬১৭২০৭৯

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স