ঢাকা | বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে হাফিজ ইব্রাহিমের জনসভা এখন জনসমুদ্র: নির্বাচনী ইশতেহার ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 9, 2026 ইং
বোরহানউদ্দিনে হাফিজ ইব্রাহিমের জনসভা এখন জনসমুদ্র: নির্বাচনী ইশতেহার ঘোষণা ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728

 জেলা প্রতিনিধি মো হেলাল উদ্দিন সজীব

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের উপস্থিতিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩: ৩০ ঘটিকার সময় বোরহানউদ্দিন সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত এই সভাটি মুহূর্তেই জনসমুদ্রে রূপ নেয়। দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সভাস্থলে সমবেত হতে থাকেন।

বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক জনাবা মাফরুজা সুলতানার সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন হাফিজ ইব্রাহিম এর একমাএ ছেলে ব্যারেস্টার মারুফ ইব্রাহিম আকাশ। এই সভায় প্রধান আকর্ষণ ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। বিশাল এই জনস্রোত হাইস্কুল মাঠ ছাড়িয়ে পার্শ্ববর্তী রাস্তাগুলোতে ছড়িয়ে পড়ে, যা এলাকায় এক অভাবনীয় রাজনৈতিক উদ্দীপনার সৃষ্টি করে।

জনসভায় আলহাজ্ব হাফিজ ইব্রাহিম তার আগামীর কর্মপরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে তিনি বোরহানউদ্দিন ও দৌলতখানের উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন:
জনগণের ভালোবাসাই আমার শক্তি। এই জনসমুদ্র প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। আমরা নির্বাচিত হলে বোরহানউদ্দিনকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলবো।"

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা