ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম নগর বাকলিয়ায় দেড় কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ২ জন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2026 ইং
চট্টগ্রাম নগর বাকলিয়ায় দেড় কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ২ জন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
চট্টগ্রাম জেলা প্রতিনিধি বাবলু নন্দী 

চট্টগ্রামে মহানগরীতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে পুলিশ। সিএমপি বাকলিয়া থানার পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০:৩০মিনিট থেকে রবিবার (১৮ জানুয়ারি) রাত ১২:৪০ মিনিট পর্যন্ত বাকলিয়া থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর রোডের জি-ব্লকস্থ বিসমিল্লাহ স্টোরের সামনে চার রাস্তার মোড় থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি মোবাইল ক্রেন টয়োটা গাড়ীসহ একজন আসামিকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, একই রাতে নতুন ব্রিজ সংলগ্ন কে আর এস কনভেনশনের সামনে পাকা রাস্তার উপর পরিচালিত আরেক অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় একটি যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসসহ আরও একজন আসামিকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মোট ৫৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হচ্ছে। 
মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সিএমপি কর্তৃপক্ষ জানিয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উজ্জীবিত বিএনপির লক্ষ্য এখন নির্বাচন: তারেক রহমান

উজ্জীবিত বিএনপির লক্ষ্য এখন নির্বাচন: তারেক রহমান