ঢাকা | বঙ্গাব্দ

কালিয়াকৈরে সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
কালিয়াকৈরে সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধি গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত আজিবর রহমান (৪৭) ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে চলে গেলেন না ফেরার দেশে। বুধবার (১৯ আগস্ট) ভোররাতে কেপেজি বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন কালিয়াকৈর থানার ওসি।
এ ঘটনায় আজীবরের স্ত্রী নাসরিন আক্তার  বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ২৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফটিক মার্কেট এলাকা থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি ঠাকুরপাড়ায় ফেরার পথে চলন্ত অটোরিকশায় আজিবরের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ধারালো দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে সুমন, সাগর ও তাদের বাবা শরিফসহ কয়েকজন তাকে মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে।  
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেপেজি বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। মস্তিষ্কে জটিলতা দেখা দিলে একাধিক দফায় অস্ত্রোপচার করা হয়। দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর ৬ আগস্ট দ্বিতীয় দফা এবং ১৩ আগস্ট তৃতীয় দফা অস্ত্রোপচার করা হয়। এরপরও তার অবস্থার উন্নতি না হলে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়।
দীর্ঘ ২৬ দিন অচেতন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোররাতে আজিবর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমেছে । 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম বলেন, লাশটি উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা অভ্যত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল