ঢাকা | বঙ্গাব্দ

উত্তরবঙ্গে শীতার্তদের পাশে ইঞ্জিনিয়ার মোঃ তাজুল ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 1, 2026 ইং
উত্তরবঙ্গে শীতার্তদের পাশে ইঞ্জিনিয়ার মোঃ তাজুল ইসলাম ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
কচাকাটা প্রতিনিধি 

উত্তরাঞ্চলে শীতের প্রকোপ দিন দিন তীব্র আকার ধারণ করছে। কনকনে শীতে যখন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইঞ্জিনিয়ার জনাব মোঃ তাজুল ইসলাম।

তারই উদ্যোগে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী এলাকায় শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় শীতকাতর মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে এবং তাদের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি।

স্থানীয়রা জানান, ইঞ্জিনিয়ার মোঃ তাজুল ইসলাম শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্বের পরিচয় দিয়েছেন। তার এই সহানুভূতিশীল উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

মানবতার সেবায় এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়। মহান আল্লাহ তাআলা যেন তাকে এই মহৎ কাজের উত্তম প্রতিদান দান করেন—আমিন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর