ঢাকা | বঙ্গাব্দ

বানিয়াচংয়ে মই মার্কার সমর্থনে গণসংযোগ-

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
বানিয়াচংয়ে মই মার্কার সমর্থনে গণসংযোগ- ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


শাহরিয়ার খান নাফিজ 
হবিগঞ্জ :

 হবিগঞ্জের বানিয়াচংয়ে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী কৃষক নেতা লুকমান আহমেদের মই মার্কার সমর্থনে গণসংযোগ, সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারী শনিবার সকালে বানিয়াচং বড়বাজারে প্রার্থী লুকমান তাঁর সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন। এসময় হবিগঞ্জ জেলা ও বানিয়াচং উপজেলা বাসদের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন সিপিবি বানিয়াচং শাখার সেক্রেটারি আতাউর রহমান এবং বাসদ আজমিরীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক শফিকুল ইসলাম। বিকালে গুনই বাজার সংলগ্ন মাদ্রাসা মার্কেট প্রাঙ্গণে গুনই গ্রামের গুনই গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গুনই গ্রামের বিশিষ্ট মুরুব্বি বাঙালি বাড়ির আঃ শহীদ এর সভাপতিত্বে ও বাসদ বানিয়াচং উপজেলা শাখার আহবায়ক এআরসি কাওছার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী লুকমান আহমেদ তালুকদার, জেলা বাসদের প্রবীণ নেতা নূরুল হুদা চৌধুরী শিবলী, জেলা বাসদের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ফয়সল আহমেদ, জেলা বাসদের সাবেক সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, জেলা বাসদের সদস্য সচিব শফিকুল ইসলাম, জেলা বাসদ নেতা মোশাররফ হোসেন খান শান্ত, ডাঃ সুনীল রায়, বাসদ নেতা ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, গুনই গ্রামের মুরুব্বিয়ানদের পক্ষ থেকে দবির মিয়া চৌধুরী, মোঃ আফতাব উল্লা, শেখ জালাল প্রমূখ। সভা শেষে সন্ধ্যার পর গুনই বাজারে একটি মিছিল বের করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ