এস এম পারভেজ তালুকদার, গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি :
আজ ৩ মার্চ রোজ মুঙ্গলবার বিকেল ৪ টার সময় গুরুদাসপুর পৌর সভার ৬ নং ওয়ার্ডের চাঁচকৈড় নাজিমুদ্দিন ইস্কুল মাঠে চাঁচকৈড় বাজারের বিশিষ্ট ব্যবসিক সমাজ সেবক, আলহাজ্ব মোঃ মধু সরকারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬১ নাটোর ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ, বিশেষ অতিথি মোঃ মশিউর রহমান বাবলু, সদস্য নাটোর জেলা বি এন পি, ও মেয়র গুরুদাসপুর পৌর সভা, মোঃ মনিরুজ্জামান হেনা, সাবেক সভাপতি ধারাবারিষা ইউনিয়ন বি এন পি, মোঃ গোকুল পারামানিক, ঠিকাদার গুরুদাসপুর উপজেলা,মোঃ সেলিম শাহ, সাবেক সভাপতি গুরুদাসপুর পৌর ছাত্রদল, ও যুবদল নেতা, এছাড়াও গুরুদাসপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ও চাঁচকৈড় বাজারের ব্যবসিক মহলের গণ্যমান ব্যক্তিবর্গ সহ সকল শ্রেণী পেশার মানুষ এই ইফতার ও দোয়া মাহাফিলে উপস্থিত ছিলেন, এসময় ইফতারির পূর্ব মুহূর্তে আয়োজনে কারিনপরিবারের মৃত্যু আত্মীয়-স্বজন সহ উপস্থিত সকলের মৃত আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক চেতনার কন্ঠ