ঢাকা | বঙ্গাব্দ

রাজৈরে বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 22, 2026 ইং
রাজৈরে বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728


স্টাফ রিপোর্টার

মাদারীপুরের রাজৈর উপজেলা বদর পাশা ইউনিয়নের উমার খালি নিবাসী সাবেক রাজৈর উপজেলা হিসাব রক্ষণ অফিসের অফিস সহকারী , জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তি যোদ্ধা মরহুম ফজলুল হক মোল্লা দীর্ঘদিন অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ------ রাজিউন। একুশে ফেব্রুয়ারি রোজ শনিবার দুপুর ২-৩০ মিনিটের সময় মরহুমের নিজ গ্রামে গার্ড অফ অনারে মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় সু সম্পন্ন করা হয়। গার্ড অফ অনারে ছালাম নিবেদন করে রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশির ও রাজৈর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আমিনুল হক । পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় । উক্ত জানাজায় উপস্থিত ছিলেন মরহুমের ভাতিজা মোঃ জাহিদুল ইসলাম জমশের মোল্লা, বদর পাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক হাওলাদার, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসেন সহ মুক্তিযোদ্ধা বৃন্দ, এলাকার স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ জানাজায় উপস্থিত ছিলেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা মরহুম ফজলুল হকের সমাধি সম্পূর্ণ করা হয়।
জাহিদুল ইসলাম জমশের মোল্লা সহ মরহুমের আত্নার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া কামনা করে সমাধিস্থলের মুসুল্লি বৃন্দ ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন