মোঃ রায়হান মিয়া
কচুয়া চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক আতাউল করিম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক এমদাদ উল্যাহ। কচুয়া প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভা ও আলোচনার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় প্রেসক্লাবের সদস্য সাংবাদিকরা উপস্থিত থেকে নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানান।
নবনির্বাচিত সভাপতি আতাউল করিম বলেন, “সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় কচুয়া প্রেসক্লাবকে আরও সক্রিয় ও শক্তিশালী করতে সবাইকে নিয়ে কাজ করব।”
সাধারণ সম্পাদক এমদাদ উল্যাহ বলেন, “সাংবাদিকদের ঐক্য বজায় রেখে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।” কচুয়া প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কচুয়া প্রেসক্লাব আরও গতিশীল ভূমিকা পালন করবে এবং স্থানীয় সাংবাদিকতার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
দৈনিক চেতনার কন্ঠ