ঢাকা | বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে চুলাই মদ বিক্রির দায়ে ১৫ দিনের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
ঈশ্বরগঞ্জে চুলাই মদ বিক্রির দায়ে ১৫ দিনের কারাদণ্ড ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চুলাই মদ বিক্রির দায়ে কার্তিক মনি নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) পাটবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় তাকে এ দণ্ড প্রদান ও অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স