ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রাম জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 4, 2026 ইং
কুড়িগ্রাম জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত ছবির ক্যাপশন: কুড়িগ্রাম জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত
ad728
কুড়িগ্রাম জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশের নিয়মিত কীট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
অদ্য শনিবার (৪ জানুয়ারি ২০২৬) সকাল ৮টা ০ মিনিটে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ কীট প্যারেডে পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এ. এস. এম. মুক্তারুজ্জামান মহোদয়।
কীট প্যারেড চলাকালে জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক বরাদ্দকৃত সরকারি মালামাল সুষ্ঠুভাবে বণ্টন করা হয়। পাশাপাশি সরকারি মালামালের যথাযথ ব্যবহার, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি জেলা পুলিশের সদস্যদের শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি পেশাগত দক্ষতা ও সততা আরও বৃদ্ধির আহ্বান জানান।
এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল