ঢাকা | বঙ্গাব্দ

জয়পুরহাটে যৌথ অভিযানে রেলবস্তি এলাকা থেকে গাঁজা ও টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং
জয়পুরহাটে যৌথ অভিযানে রেলবস্তি এলাকা থেকে গাঁজা ও টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728


মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার

জয়পুরহাটে বিপুল পরিমাণ গাঁজা ও টাকাসহ চম্পা রানী (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল।( ১২ জানুয়ারি) সোমবার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আরিফ হোসেনের নেতৃত্বে শহরের বিশ্বাস পাড়া রেলবস্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
 আটককৃত চম্পা রানী বিশ্বাস পাড়া রেলবস্তি এলাকার মিঠুন চন্দ্রের স্ত্রী। অভিযানে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ৮০ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আরিফ হোসেন জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ন্যায় জয়পুরহাট জেলা পুলিশ সেনাবাহিনীর সাথে যৌথ ভাবে সন্ত্রাস বিরোধী এবং যাদের কাছে অবৈধ অস্ত্র আছে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত পাশাপাশি মাদকের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে তিনি আরও জানান, আটকৃত মাদক ব্যবসায়ী চম্পা রানী শহরের বিশ্বাস পাড়া রেলবস্তি এলাকার দীর্ঘদিন যাবৎ গাঁজা বিক্রি করে আসছিলেন। বেচাকেনার মুহূর্তে তাকে হাতেনাতে আটক করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় জয়পুরহাট সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর ওয়াজেদুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিছুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত