মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মনোনীত ধানের শীর্ষের প্রতীকের প্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন কচুয়া বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে কচুয়া বাজারের পল্টন ময়দান মাঠে বাজার পরিচালনা কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া বাজারে বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামালের পরিচালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন।
এসময় তিনি বলেন,বিএনপি আল্লাহর রহমতে জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা আসবে এবং দেশ পরিচালনা করবে। একদল যারা জান্নাতে টিকিট বিক্রি করছেন,তাদের পক্ষে থেকে ক্ষমতা যাওয়া কোন অবস্থাতেই সম্ভব না ।
আমি এমপি ও মন্ত্রী থাকাকালীন কচুয়াতে কারো বিরুদ্ধে একটি মামলা করেনি। আমাকে অনেক মিথ্যা মামলা দিয়ে বছর পর বছর জেল খানা নিয়ে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করেছে। আওয়ামী লীগ সরকার আমলে আমাকে কয়েকবার হত্যা করার জন্য পরিকল্পনা করেছে, আল্লাহ রহমতে বাবা-মা ও আপনাদের দোয়া আমি বেঁচে আছি। আমি কোন প্রতি হিংসা ও ক্ষোভ আক্রমণাত্মক রাজনীতি করিনা। আমি কচুয়া মানুষের পাশে থেকে সেবা করেছি, কচুয়ার কল্যাণে কাজ করেছি । আমি এহছানুল হক মিলন থাকলে কচুয়াতে কোন প্রশাসন দুর্নীতি করতে পারবে না। আমার নেতাকর্মীরা কোন অন্যায় বা অপরাধ কাজে সম্পৃক্ত হতে পারবে না।
আমি এহছানুল হক মিলন আগামী ১২ ফেব্রুয়ারি পর কচুয়া কোন মাদক ব্যবসায়ী ও সেবনকারী থাকবে না। ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীক ভোট দিয়ে জয়যুক্ত করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন, উপজেলা বিএনপির প্রধান সমান্বনয়ক শাহ জালাল প্রধান, সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ছালামত হোসেন সেলিম মাস্টার,পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার, বিএনপি নেতা অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার, বিএনপির নেতা ও সাবেক সেনা সদস্য এম এ আছলাম পাঠান, ৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কচুয়া বাজার কমিটির প্রচার সম্পাদক আল আমিন, বাজার ব্যবসায়ী শাহজাহান তালুকদার প্রমুখ।
এসময় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, কচুয়া বাজার ব্যবসায়ী, বিএনপির সমর্থিত নেতাকর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
দৈনিক চেতনার কন্ঠ