ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় পার্টির কেন্দ্রীয় ইশতেহার নিয়ে ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
জাতীয় পার্টির কেন্দ্রীয় ইশতেহার নিয়ে ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
জুনাঈদ আল হাবিব স্টাফ রিপোর্টার


বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাচনী ইশতেহারকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ–৮ (ঈশ্বরগঞ্জ) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ফখরুল ইমাম।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঈশ্বরগঞ্জে তার নিজ বাসভবনে আয়োজিত এ মতবিনিময় সভায় ফখরুল ইমাম বলেন, জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার সম্পূর্ণ বাস্তবভিত্তিক ও জনকল্যাণমুখী। এতে বেকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, শিল্পখাতের সম্প্রসারণ এবং সার্বিক অর্থনৈতিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি প্রাদেশিক শাসনব্যবস্থা বাস্তবায়নের একটি সুস্পষ্ট রূপরেখাও ইশতেহারে তুলে ধরা হয়েছে।


তিনি আরও বলেন, জাতীয় পার্টির নয় বছরের শাসনামলে দেশব্যাপী অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও প্রশাসনিক অগ্রগতিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ঈশ্বরগঞ্জে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথাও তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।


মতবিনিময়কালে তিনি নির্বাচিত হলে ঈশ্বরগঞ্জে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নসহ দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অসমাপ্ত উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করেন।


এ মতবিনিময় সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন জাতীয় পার্টির জেলা আহ্বায়ক ও মুক্তাগাছার সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তি, জাতীয় পার্টির ঈশ্বরগঞ্জ শাখার সহ-সভাপতি আব্দুল মোতালিব ভূঁইয়াসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ