ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ১১টায় আলমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আব্দুল লতিফ।
অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম, সেবার ধরন, বিচারপ্রার্থীদের সহজে ও দ্রুত ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরা হয়। এ উপলক্ষে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনের মাধ্যমে অংশগ্রহণকারীদের গ্রাম আদালত সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানটি সমন্বয় করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর দুর্লভ চন্দ্র রায়। এ সময় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে স্বল্প খরচে, দ্রুত ও সহজ উপায়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। এর সেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তি সহজ হবে এবং আদালতের ওপর চাপও কমবে। অনুষ্ঠানে গ্রাম আদালতের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা
১০.০৬.২৬
মোশারফ সরকার
জয়পুরহাট
০১৭৩৭ ৪১৬৬৬৩
দৈনিক চেতনার কন্ঠ