আজ ২৬ জুলাই ২০২৬মোহর উচ্চ বিদ্যালয়, তানোর, রাজশাহী।
(বারসিক) কর্মসূচি কর্মকর্তা উওম কুমার
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশ-প্রতিবেশ, কৃষিপ্রতিবেশ বিদ্যা, জলবায়ু নায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন। শিক্ষার্থীদের বৃক্ষ রোপন ও বৃক্ষ রক্ষায় উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়।
লোক কবি আফাজ কবিরাজ বিলুপ্ত ধান, মাছবৈচিত্র্য, নদী, মাটি, ঋতু ও কীটনাশকের উপর ছড়া উপস্থাপন করেন।
মোহর স্বপ্ন আশা আলো যুব সংগঠনের সভাপতি মোঃ আলমগীর হোসেন, উক্ত স্কুল ক্যাম্পেইনের সমাপ্ত ঘোষণা করে এবং অংশগ্রহণ ছাত্রছাত্রীদের সকলকে দেশীয় ফলজ কাঠাল ও পেয়ারা গাছের চারা প্রদান করেন।
দৈনিক চেতনার কন্ঠ