ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে কারণ দর্শানোর

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 17, 2026 ইং
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে কারণ দর্শানোর ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কণ্ঠ
ad728
 নোটিশ

তৌফিক তাপস, বিশেষ প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নওগাঁ-১ আসনের (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) বিএনপি মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ, নওগাঁ স্বাক্ষরিত নোটিশে বলা হয়, অভিযোগ রয়েছে—প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান নির্বাচনী প্রচারণার নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন এলাকায় সভা, মিছিল ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। এ ছাড়া তিনি পোস্টার, ব্যানার ও প্রচারপত্র ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয়।
নোটিশে আরও উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৮ নম্বর বিধি অনুযায়ী এসব কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ বিষয়ে প্রার্থী মো. মোস্তাফিজুর রহমানকে আগামী নির্ধারিত তারিখে নওগাঁ আদালতে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য ও প্রয়োজনীয় ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে জানানো হয়েছে। এদিকে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশনের কঠোর অবস্থান স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এমন পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল