নাচোল প্রতিনিধিঃ মোঃ ইসমাইল হোসেন।
নাচোল, গোমস্তপুর ও ভোলাহাট এ তিন থানা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ৪৪, ২ আসন গঠিত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ রোজ বৃহস্পতিবার সকাল ৭:৩০ মিনিট থেকে শুরু হয়ে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলে, নাচোল শান্তি প্রিয় এলাকা তবুও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যপক প্রটোকলে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখানে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ জানান, দিনব্যাপী সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট তিনটি উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ড. মিজানুর রহমান। তিনি পেয়েছেন ১৭১২২৭। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক কমিটির সহ সম্পাদক আমিনুল ইসলামকে ১৬১০৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ১৫৫১১৯ ভোট।
দৈনিক চেতনার কন্ঠ