ঢাকা | বঙ্গাব্দ

আল্লাহর মার দুনিয়ার বার- দুলু

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
আল্লাহর মার দুনিয়ার বার- দুলু ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
নাটোর গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি.এস এম পারভেজ তালুকদার, 

বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,আল্লাহর মার দুনিয়ার বার। বিএনপি যারা করে,আমরা অন্যায়,সন্ত্রাসী কর্মকান্ডে আমরা বিশ্বাস করি না। 

আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আজ সোমবার বিজাল ৪ টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার পাইলট স্কুল মাঠে নাটোর-৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ এর নির্বাচনী জনসভায় একথা বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

তিনি আরও বলেছেন, গুরুদাসপুর উপজেলার মবিদুল,বড়াইগ্রাম উপজেলার সানাউল্লাহ নুর আর বাছেদকে যারা হত্যা করেছে তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে।বহুদিন পর নাটের -৪ আসনে বিএনপি একজন ভাল প্রার্থী পেয়েছেন আপনারা। আমি এ জেলাতে যখন মন্ত্রীতে দায়িত্বে ছিলাম তখন গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার অনেক উন্নয়ন করছি। তাই আপনারা সবাই ধানের শীষ প্রতিককে ভোট দিয়ে আব্দুল আজিজকে জয়ী করবেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর-৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ ও নাটোর জেলা বিএনপির সদস সাবেক গুরুদাসপুর পৌর মেয়র মশিউর রহমান বাবলু। আলহাজ্ব মোঃ ওমর আলী শেখ আহবায়ক গুরুদাসপুর উপজেলা বি এন পি, আলহাজ্ব মোঃ দুলাল সরকার, আহবায়ক গুরুদাসপুর পৌর বি এন পি,উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক গুরুদাসপুর উপজেলা বি এন পি, প্রমুখ এসময় গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সকল বি এন পি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন