সেলিম হোসেন রুবেল, ক্ষেতলাল প্রতিনিধি:
আসন্ন বড়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে গণসংযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতা মশিউর রহমান মুর্শিদ।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বড়াইল ইউনিয়নের হিন্দা বাজার এলাকায় এ গণসংযোগ করেন তিনি। এ সময় বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন মশিউর রহমান মুর্শিদ।
গণসংযোগকালে তিনি স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। একই সঙ্গে ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ এবং এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
এ সময় মশিউর রহমান মুর্শিদ বলেন,বড়াইল ইউনিয়নের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। ইউনিয়নের প্রতিটি মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন,আমি কোনো প্রতিশ্রুতির রাজনীতি করতে চাই না। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বাস্তব কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই। আগামী নির্বাচনে জনগণ আমাকে সুযোগ দিলে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।
গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী,সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।এ সময় বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয়দের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর বিভিন্ন বিষয়ে মতবিনিময় করতে দেখা যায়।
দৈনিক চেতনার কন্ঠ