ঢাকা | বঙ্গাব্দ

পটিয়া বিএনপিতে দীর্ঘদিনের বরফ গলে ঐক্যের কোলাকুলি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 8, 2026 ইং
পটিয়া বিএনপিতে দীর্ঘদিনের বরফ গলে ঐক্যের কোলাকুলি ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
প্রদীপ্ত চক্রবর্তী পটিয়া চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়াতে দীর্ঘদিনের রাজনৈতিক দূরত্ব ও অভ্যন্তরীণ মতভেদ গুছিয়ে এক কাতারে দাঁড়িয়ে ঐক্য বদ্ধের হাত তুললেন পটিয়া বিএনপি নেতৃবৃন্দ। গতকাল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে পটিয়া গাজী কনভেনশন হলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মেজবানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম - ১২ আসলে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম উপস্থিত হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী সবাই দলীয় আনুগত্য প্রকাশ করে ধানের শীষের বিজয় নিশ্চিতে হাত তুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষনা দিলে পটিয়া বিএনপির দীর্ঘ দিনের বিরোধের অবসান ঘটে । এই সময় অানন্দে নেতা কর্মীদের মাঝে অাবেগ ঘন পরিবেশের সৃস্টি হয়। ইতি পূর্বে পটিয়ার সাবেক সাংসদ গাজী মাো: শাহজাহান জুয়েল ও তার নিজ বাসভবনে আয়োজিত এক মত বিনিময় সভায় তার সমর্থক দের ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দেন । 
এতে করে পটিয়া বিএনপির সব মনেনয়ন প্রত্যাশীরা বিভেদ ভুলে এক মঞ্চে দাঁড়ান। যা পটিয়ার বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে নেতা কর্মীরা মনে করছেন। উল্লেখ্য, পটিয়া বিএনপি দীর্ঘদিন ধরে চার গ্রুপে বিভক্ত ছিল। তবে বর্তমানে ঐক্য বদ্ধ হওয়ায় আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় ঠেকিয়ে রাখা সম্ভব না বলে নেতা কর্মীদের বিশ্বাস।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল