হীরা স্টাফ রিপোর্টার ।
২৮ জানুয়ারি রোজ বুধবার নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো রাজৈর উপজেলা শিল্পকলা একাডেমীর ৫ দিন ব্যাপী নৃত্য কর্মশালা।
দেশ বরেণ্য কয়েক বার জাতীয় পুরস্কার প্রাপ্ত বিদেশ ফেরত অভিজ্ঞ দুজন প্রশিক্ষক আজিজুর রহমান স্বপন ও সোহাগ প্রশিক্ষক প্রশিক্ষণ দেন। এতে অংশ নেয় রাজৈর শিল্পকলা একাডেমীর উদীয়মান এক ঝাঁক তরুণ তরুণী।
নৃত্য কর্মশালার সমাপনী দিনে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছিলেন কিন্তু এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্ম ব্যস্ততাই উপস্থিত হতে না পারায়, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ও রাজৈর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বাবু ননী গোপাল ঘোষ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন । নৃত্য কর্মশালার সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য মোঃ মহিউদ্দিন চৌধুরী হীরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিল্পকলা একাডেমির সিনিয়র সদস্য বিভা বিশ্বাস ও শ্রেয়া রায়। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক , ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিশেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।
দৈনিক চেতনার কন্ঠ