ঢাকা | বঙ্গাব্দ

ভোলাহাটে শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2026 ইং
ভোলাহাটে শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
(স্টাফ রিপোর্টার)


 চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারী) বিকাল ৪টায় ভোলাহাট উপজেলার খালে আলমপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে, ২ নম্বর গোয়ালবাড়ি ইউনিয়ন বিএনপি শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাবেক সংসদ সদস্য ৪৪,চাঁপাইনবাবগঞ্জ ২,  শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক  কেন্দ্রীয় নির্বাহী  কমিটি আলহাজ্ব মোঃ  আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সহ- সভাপতি  মোঃ আনোয়ারুল ইসলাম  (আনোয়ার) , সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ বাবর আলী  বিশ্বাস বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাউসারুল ইসলাম রঞ্জু, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহাতাব উদ্দিন, ২ নম্বর গোয়ালবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল কাদের, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. মিজানুর রহমান, ৩ নম্বর দলদলী ইউনিয়নের সাবেক সভাপতি মো. আলাউদ্দিন ঠিকাদার  এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেসমাতুল আরশ রেখা ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক এমপির একান্ত ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদ।

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, সাহসী নেতৃত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবিস্মরণীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের