ঢাকা | বঙ্গাব্দ

বিলশায় আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 5, 2026 ইং
বিলশায় আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দৈনিক চেতনার কন্ঠ
ad728
গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি.এস এম পারভেজ তালুকদার, 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খুবজীপুর বিলশা বিএনপির অস্থায়ী কার্যালয় সংলগ্ন বিলশা ঈদগাহ মাঠে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় খুবজীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ওই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন, মোঃ ময়েন উদ্দিন প্রাং, সাবেক মেম্বার, খুবজীপুর ইউনিয়ন পরিষদ। 

প্রধান অতিথি ছিলেন, মোহাম্মদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি।

বিশেষ অতিথি ছিলেন, মাহমুদুর রহমান সোহাগ, সাবেক সহ-সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি, মোঃ ইসরাফিল শেখ, সিনিয়র সদস্য, গুরুদাসপুর উপজেলা যুবদল, রাজু আহম্মেদ, সভাপতি, খুবজিপুর ইউনিয়ন যুবদল সহ বিএনপি অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।  

সার্বিক পরিচালনায় ছিলেন, মোঃ আনিসুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক, ৩নং খুবজীপুর ইউনিয়ন শ্রমিকদল ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চেতনার কন্ঠ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর